
দেশে শিশুশ্রম ও শিশু নির্যাতনের অবসান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকার উত্তরায় শিশু গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদ এবং গৃহকর্মী হত্যা, ধর্ষণ, হয়রানি, নির্যাতন বন্ধসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করে।
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গত রোববার (১ ফেব্রুয়ারি) তাঁদের গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হয়।
গৃহকর্মীকে নির্যাতনে প্রসঙ্গ টেনে শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘কোনোভাবেই আমরা চাই না, উনি খুব বড় একজন প্রভাবশালী ব্যক্তি বলে তাঁর জামিন হয়ে যাবে এবং সমস্ত দোষ ওই গৃহশ্রমিকদের ওপরে পড়বে এবং মামলাটা হারিয়ে যাবে। এটা আমরা হতে দেব না। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার।’
সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘নির্বাচনের পরে এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। যত দিন না পর্যন্ত ওই শিশুসহ যতগুলো ঘটনা ঘটেছে নির্যাতনের, তার বিচার যদি না হয় ও তার তদন্ত জনসমক্ষে প্রকাশিত না হয় এবং বাংলাদেশের শিশুশ্রম, শিশু নির্যাতনের ইতি আমরা না টানতে পারি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার বলেন, ‘২০০০ সাল থেকে আমরা দেখে আসছি গৃহকর্মী নির্যাতন হয়ে আসছে। এগুলো উচ্চ ও বিত্তবান, শক্তিবান লোকেরাই করে থাকে। যতই শক্তিশালী হোক না কেন, এদের (শিশু নির্যাতনকারী) বিচার করতে হবে।’
শিশুশ্রম পুরোপুরি বন্ধের জোরালো দাবি এবং সামাজিক বা অর্থনৈতিক অজুহাতে শিশুদের কাজে নিয়োগ দেওয়ার বিরোধিতা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, শিশুদের গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া আইনত দণ্ডনীয় হওয়া সত্ত্বেও দেশে আইনের যথাযথ প্রয়োগ নেই। এ ছাড়া যারা শিশুদের ওপর নির্যাতন করে, তাদের শুধু আইনি শাস্তিই নয়, বরং তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।
কয়েকটি দাবি জানিয়ে শাহীন আনাম বলেন, শিশু সুরক্ষায় শিশু গৃহকর্মীদের জন্য নিবন্ধনের ব্যবস্থা করা, যাতে তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে শিশুদের কর্মস্থলে ‘হোম ভিজিট’ বা নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা। শ্রম, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য শিশুদের জন্য একটি আলাদা বিশেষায়িত দপ্তর বা বিভাগ গঠন করা প্রয়োজন।
শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্যসচিব সেকেন্দার আলী মিনা বলেন, ‘শ্রম আইনে নিষিদ্ধ করা হয়েছে শিশুশ্রম। যার ওপরে পাশবিক নির্যাতন করা হয়েছে, তার বয়স ১১ বছর। এখানে শ্রম আইন লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ করা হয়েছে। আমাদের দাবি সুষ্ঠু বিচার, ন্যায়বিচার। ন্যায়বিচার না হওয়ায় শিশু নির্যাতন সমাজে বেড়েই চলেছে।’
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন মানবাধিকারকর্মী, বিভিন্ন নারী শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, শ্রম অধিকার সংগঠনের নেতারা।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে...
৯ ঘণ্টা আগে
কৃত্রিম সার-সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
১০ ঘণ্টা আগে