Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ বীজ, আইসক্রিমে স্বাস্থ্যঝুঁকি—লৌহজংয়ে ভোক্তা অধিকারে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ বীজ, আইসক্রিমে স্বাস্থ্যঝুঁকি—লৌহজংয়ে ভোক্তা অধিকারে জরিমানা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে কনকসার বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয় নামের প্রতিষ্ঠানে বিক্রয়ের জন্য মেয়াদোত্তীর্ণ বীজ প্রদর্শন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এ ছাড়া বিএসটিআইয়ের কোনো নিবন্ধন না নিয়েই পণ্যের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং শ্রমিকদের হাত ধোয়ার জন্য সাবানের মতো ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা উপকরণ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল হাসান ও লৌহজং থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত