Ajker Patrika

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২১: ৫৯
মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেই সুযোগে আসামি এবাদত মীর ভয়ভীতি দেখিয়ে নিজের মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন।

ঘটনার দিন নিজ ঘরে মেয়েকে ধর্ষণের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং থানায় মামলা করেন।

মামলায় মোট সাতজন সাক্ষীর জবানবন্দি ও সার্বিক প্রমাণাদি পর্যালোচনা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তবে আসামিপক্ষের আইনজীবী আল মামুন জানান, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত