
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ধর্ষকের পক্ষ নিয়ে গোপন সালিসে মীমাংসার চেষ্টা করায় ইউপি সদস্য মহিউদ্দিন হিরণ ওরফে হিরণ দোকানদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করে। এতে ধর্ষক আল মামুন ফরাজির ফাঁসি এবং হিরণ দোকানদারকে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যপদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। গত শুক্রবার কলমাবাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
জানা যায়, মঙ্গলবার উপজেলার বাশিরা গ্রামের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) টাকার লোভ দেখিয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আল মামুন ফরাজী (৫৫)। এলাকাবাসী এ ঘটনা টের পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। তবে অভিযুক্ত আল মামুন ফরাজী এ সময় পালিয়ে যান।

ওই দিন সন্ধ্যায় কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরণ দোকানদার ভুক্তভোগী কিশোরীর বাবাকে তাঁর বাড়িতে ডেকে নেন। সেখানে অভিযুক্ত মামুন ফরাজীর পক্ষ নিয়ে হিরণ দোকানদার তাঁর অনুগত লোক দিয়ে গোপন সালিস বসান। সালিসে ভুক্তভোগীর বাবাকে ৩৫ হাজার টাকা নিয়ে ধর্ষণের বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এতে ভুক্তভোগীর বাবা রাজি না হলে তাঁকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন সালিসকারীরা। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।
এদিকে বুধবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত আল মামুন ফরাজীর বিরুদ্ধে মামলা করেছেন। পরদিন বৃহস্পতিবার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আল মামুন ফরাজীকে আটক করে মুন্সিগঞ্জ কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বিষয়টি লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বলেন, দ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে, যাতে সমাজে আর কোনো ধর্ষক সৃষ্টি হতে না পারে। সেই সঙ্গে অবিলম্বে ইউপি সদস্য হিরণ দোকানদারকে প্রত্যাহার করে তাঁকে গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা।

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১৬ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে