লক্ষ্মীপুর সদর

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের ওয়ালিদ তাঁকে গুলি করেছেন।

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর, ছাত্রদল নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা হরতাল-অবরোধ করে বলেছিল, শান্তিতে থাকতে দেব না, দেশ অচল করে দেওয়া হবে—আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে এক।’ তিনি আরও বলেন, ‘খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭
লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় যৌথ অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ...












