রংপুর জেলা

প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকসংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পশু-পাখির চিকিৎসাসেবা। ১১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ছয়জন। তাঁদের একজন প্রশিক্ষণে থাকায় সীমিত জনবল দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’
অশোক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বাপের কাছ থেকে দুই শতক জমি পাইছি। এইটুকু জমির ওপর কষ্ট করে বাড়ি করছি। ছেলে ঢাকায় থাকে। ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এ জন্য মেয়েকে বিয়ে দেওয়ার পর কয়েক বছর ধরে কিস্তি নিয়ে, একটু একটু করে এলাকায় ঘুরে কাজকাম করে কিছু টাকা জমাইছিলাম।

নামে মার্কেট, বসে মাদকের আসর
রংপুরের এরশাদ হকার্স মার্কেট নির্মাণ করা হয়েছে ২০১০ সালে। ১ হাজার ৬১টি দোকানের মধ্যে ৭৪৭টি বরাদ্দ দেওয়া হয় নির্মাণের পরপরই। এরপর রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে মার্কেটের খোঁজ নেয়নি কেউ। বরাদ্দ পাওয়া দোকানিরাও দিচ্ছেন না ভাড়া। বেদখল হয়েছে অনেক দোকান। সন্ধ্যার বসে মাদকের আড্ডা।

গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আনন্দ সূত্রধর।












