
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।

চালককে কুপিয়ে বা হত্যা করে রিকশা-ভ্যান ছিনতাইয়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন রিকশা-ভ্যানচালক ও নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা। নিরাপত্তার পাশাপাশি তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

নলেয়া নদীর ওপর নির্মিত ‘ফুলেরজান’ সেতু। রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম ছিল এই সেতু। কিন্তু সেতুটির পাটাতন ভেঙে পড়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন উপজেলার হাজারো মানুষ। এই সেতু দিয়ে আগে সব ধরনের যানবাহন চলাচল করলেও এখন বন্ধ রয়েছে মাঝারি ও ভারী যানবাহন

পায়রাবন্দে নির্মিত হচ্ছে না রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’। রোকেয়ার বসতভিটার পরিবর্তে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এই রোকেয়া স্মৃতি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আজ শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।