Ajker Patrika

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ভাগনের বিরুদ্ধে মামার অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৫
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ভাগনের বিরুদ্ধে মামার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে মাদকাসক্ত ভাগনের অত্যাচার ও হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামা মাহাবুবুল ইসলাম। আজ শুক্রবার দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি মিঠাপুকুর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে ভাগনে সাজু মিয়ার বিরুদ্ধে জমি দখল, নেশাগ্রস্ত অবস্থায় হয়রানি ও হত্যার হুমকির কথা উল্লেখ করেছেন তিনি।

ভুক্তভোগী মাহাবুবুল ইসলাম ও অভিযুক্ত সাজু মিয়া উপজেলার বলদীপুকুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাজু মিয়ার বাড়ির কাছে সাড়ে ১২ শতাংশ জমি ক্রয় করেন তাঁর মামা মাহাবুবুল ইসলাম। ইতিমধ্যে ওই জমির নামজারিও তাঁর নামে সম্পন্ন হয়েছে। তবে ওই জমির ওপর নজর পড়ে ভাগনে সাজু মিয়ার। তিনি জমিটি ক্রয় করার জন্য মাহাবুবুল ইসলামের কাছে প্রস্তাব দেন। কিন্তু মাহাবুবুল জমি বিক্রি করতে অসম্মতি জানালে ক্ষুব্ধ হন সাজু মিয়া। তিনি ইতিমধ্যে জমির একাংশ দখলে নিয়ে ঘর নির্মাণ করেছেন। অবশিষ্ট অংশও দখলের চেষ্টা করেছেন তিনি।

মাহাবুবুল ইসলামের অভিযোগ, সাজু মিয়া একজন মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় হয়রানি ও হত্যার হুমকি দেন। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে সাজু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত