রংপুরের মিঠাপুকুরে আবু সাঈদ (৪২) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ময়েনপুর ইউনিয়নের কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগর গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচাবালুয়া বালাবাড়ি গ্রামের আজগার আলীর ছেলে। তিনি বাড়িতে গরু লালন-পালন করে সংসার চালাতেন।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শাল্টির বাজার যাওয়ার পর থেকে আবু সাঈদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কসবা কৃষ্ণপুর গ্রামের একটি আমবাগানে তাঁর রক্তাক্ত লাশ মিলেছে।
মিঠাপুকুর থানার উপপরিদর্শক নুর আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৪ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
৯ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৩ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৬ মিনিট আগে