রংপুরের মিঠাপুকুরে একটি বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ শনিবার উপজেলার শঠিবাড়ি কলেজ এলাকা, রামপুরা ও শীতলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন—হাসেম মিয়া, জেলেখা বেগম, সেলিনা খাতুন ও শাপলা বেগম। এর মধ্যে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, আজ দুপুরে একটি কুকুর বেপরোয়া হয়ে শঠিবাড়ি, রামপুরা ও শীতলগাড়ী গ্রামে সামনে যাকে পেয়েছে, তাকেই আক্রমণ করে। এ সময় কুকুরের আক্রমণে শিশুসহ ২৬ জন আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা ও প্রতিষেধক দেওয়া হয়।
আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানান, কুকুরের আক্রমণে আহত হয়ে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন, তাঁদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসাসেবাসহ প্রতিষেধক দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৩৬) ও বন্যা আক্তার (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
রাষ্ট্রকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের অধীন না রেখে জনগণের সার্বভৌমত্ব, কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত করতে হবে। রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতার উৎস যে জনগণ, তা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। কেবল সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামো...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে এসে গুলি করে বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার এক দিন (২৮ ঘণ্টা) পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর মধ্যে টাকা পরিবহনের নির্ধারিত পথ বাদ দিয়ে অন্য সড়ক ব্যবহার করার বিষয়টি সামনে এসেছে।
১ ঘণ্টা আগে