পদ্মা ও আড়িয়াল খাঁ নদীবিধৌত মাদারীপুর জেলা দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ। এই জেলার মাদারীপুর সদর, শিবচর, কালকিনি, রাজৈর ও ডাসার উপজেলার স্থানীয় রাজনীতি, উন্নয়ন, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবর এই টপিক পেজে প্রকাশিত হয়।

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নেওয়ার পর মাদারীপুরের সাইদুল ব্যাপারী দুই মাস ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে উদ্ধারে ও মানব পাচারের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা করেছেন তাঁর বড় ভাই।

মাদারীপুরে টিউমারের অপারেশন করাতে গিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন আনু বেগম (৫৫) নামে এক নারী। ভুল চিকিৎসায় তাঁর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে। দুই দফায় অপারেশন করেও ক্ষতিগ্রস্ত হয়েছেন রোগী ও স্বজনেরা।

মাদারীপুরের রাজৈরে সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন এবং আরেক ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১৪ আসামি খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত চার আসামিই জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকটে একই বিছানায় একাধিক শিশু ও তাদের মায়েদের থাকতে হচ্ছে, অনেকে থাকছেন মেঝেতে। জনবলসংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।