Ajker Patrika

খবরদারির রাজনীতি কেউ চায় না: নুর

মাদারীপুর প্রতিনিধি
খবরদারির রাজনীতি কেউ চায় না: নুর
মোস্তফাপুরে এক পথসভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে মানুষ একটি পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, মানুষের ওপর খবরদারির রাজনীতি কেউ চায় না। গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই নেতা-কর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবেন।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বাস করবে, আইনের শাসন থাকবে, সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে।

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর আরও বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছেন। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত