
যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। ৯৩ রানের হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে তারা। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর কৃত্রিম আলোয় অনুশীলনের ঘাটতির বিষয়টি তুলে ধরেছেন ডাচদের প্রধান কোচ রায়ান কুক। সেখানেই ওঠে আসে বাংলাদেশের নাম।
সবশেষ এশিয়া কাপের আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল নেদারল্যান্ডস। সিলেটে হওয়া সেই সিরিজের পর আর কৃত্রিম আলোয় অনুশীলন করতে পারেনি দলটি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে কৃত্রিম আলোয় কোনো অনুশীলন সেশন-ও পায়নি তারা। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের রাতে খেলতে হয়েছে। ম্যাচ হারের জন্য এটা একটা কারণ বলে মনে করছেন কুক। যিনি বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ।
সংবাদ সম্মেলনে কুক বলেন, ‘বিশ্বকাপ খেলতে এসে আমরা এখন পর্যন্ত কৃত্রিম আলোয় অনুশীলন সেশন করতে পারিনি। (সবশেষ সফরে) আমাদের অনুশীলন সেশন ও ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় (বাংলাদেশ সফরে সিলেটে)। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে আমাদেরকে কৃত্রিম আলোয় অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ সফরের পর এই প্রথম আমরা ফ্লাডলাইটে খেললাম। এই দলের অনেকে সেই সফরেও ছিল না।’
কৃত্রিম আলোয় অনুশীলনের ঘাটতি থাকলেও পেশাদারিত্বের বিষয়টি মাথায় রেখে কোনো অজুহাত দাঁড় করাতে চান না কুক, ‘এই দলের অনেকের কাছেই এটা (কৃত্রিম আলোর নিচে খেলা) নতুন অভিজ্ঞতা। তাই বলে এটা অজুহাত হতে পারে না। পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে নিজেদের কাজটা আমাদের করতে হবে। এই ধরনের টুর্নামেন্টে ছেলেরা আগেও তা করেছে। রাতটা আমাদের জন্য ছিল খুবই বাজে।’
টস হেরে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করছেন কুক, ‘রাতে এখানে শিশির পড়েনি। ওদের স্পিনাররা খুব ভালোভাবে বলের নিয়ন্ত্রণ পেয়েছে। কাজেই টস জিতে আমাদের কী করা উচিত, সেই সিদ্ধান্ত নিয়েও ভাবতে হবে আমাদের। তবে এটাও বলতে হবে, বল হাতে আমরা পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাক করত পারি। ব্যাপারটি এ রকমই।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে