
আইসিসির আমন্ত্রণে সাড়া দিয়ে কলম্বোয় যাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই প্রেমাদাসায় উপস্থিত থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখা হচ্ছে না তাঁর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে না যাওয়ার কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন। আইসিসি চেয়েছিল, বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন।
কুয়েত থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আজ রাতেই ফ্লাইট ধরার কথা ছিল তাঁর। সে হিসেবেই আগামীকাল সকালে দেশে ফেরার কথা বিসিবি সভাপতির। আমন্ত্রণ থাকলেও বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি।

নিজেদের ইনিংস শেষে কিছুটা নির্ভার ছিল যুক্তরাষ্ট্র। ব্যাটাররা বড় পুঁজি এনে দেওয়ার পর বোলাররাও নিজেদের কাজটা করেছেন দারুণভাবেই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তাদের প্রথম জয়।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বিপদে পড়ে গেছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারায় অজিদের সুপার এইটে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে শেষ আটে খেলতে চাইলে এখন বেশ কিছু সমীকরণ ২০২১ সালের চ্যাম্পিয়নদের পক্ষে যেতে হবে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। আসন্ন ম্যাচটির আগে সূর্যকুমার যাদবের দলকে সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের সামনে লক্ষ্যটা ছিল মাঝারি মানের। কানাডার করা ১৫০ রানের জবাব দিতে নেমে হারের শঙ্কায় পড়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু আরিয়ান শর্মা এবং সোহাইব খানের শেষের ঝড়ে হাসি মুখ নিয়েই মাঠ ছেড়েছে আরব আমিরাত।
৪ ঘণ্টা আগে