
মেহেদী হাসান মিরাজের সঙ্গে গতকাল সকালে যখন কথা হলো, তখন তিনি মিরপুরের বাসায়। গতকাল বিকেলে যাওয়ার কথা ছিল খুলনায়। মিরাজ খুলনা-৩ আসনের (খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড ১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) ভোটার।
এলাকায় প্রার্থীদের মধ্যে কে এগিয়ে—এই প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি নন মিরাজ। তবে ভোট দিতে আগ্রহী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মিরাজের মতো নুরুল হাসান সোহানও খুলনা-৩ আসনের ভোটার। তিনিও প্রার্থী নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে আগ্রহ নিয়ে ভোট দেওয়ার অপেক্ষায়।
বিসিবির অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হতেই সাতক্ষীরায় চলে গেছেন মোস্তাফিজুর রহমান। বিরতি পেলেই সাতক্ষীরার বাড়িতে চলে যাওয়া তাঁর অভ্যাস। এবার ছুটিতে যোগ হয়েছে ভোট উৎসব। সাতক্ষীরা-৩ আসনের (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার চম্পাফুল, তাড়াশিমলা, তারালী ও নলতা) ভোটার মোস্তাফিজ বিকেলের দিকে একটু ভিড় কমলে ভোট দিয়ে আসবেন। তাসকিনের অবশ্য মোস্তাফিজদের মতো ঢাকার বাইরে যাওয়ার দরকার পড়েনি। তিনি ঢাকা-১৩ আসনের ভোটার। জানালেন, সব ঠিক থাকলে আজ ১২টা-১টার দিকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন কেন্দ্রে।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাজশাহী-২ (রাজশাহী সিটি করপোরেশনের এলাকাসমূহ) আসনের ভোটার। শান্ত ভোট দিতে যাবেন পরিবেশ বুঝে। ‘গ্যাঞ্জাম’ দেখলে ভোটকেন্দ্রে না যাওয়ারই চিন্তা তাঁর। বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁরা রাজনীতি কিংবা প্রার্থী নিয়ে খুব বেশি চিন্তিত নন। তবে সচেতন নাগরিক হিসেবে নিজের মূল্যবান ভোট দিতে বড় আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। এক ক্রিকেটার যেমন বললেন, ‘রাজনীতি বুঝি না, তবে ভোটটা দেব।’ নির্বাচন শেষে তাঁরা ব্যস্ত হয়ে পড়বেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের ক্রিকেট নিয়ে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ উপজেলা) আসনের ভোটার জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মণ। ভোটের উৎসবমুখর পরিবেশে তপু দারুণ খুশি, ‘কোনো আতঙ্ক নেই, সব স্বাভাবিক।’ নির্বাচনে জয়ী হয়ে যারাই সরকার গঠন করুক, তাদের কাছে তপুর চাওয়া, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যেন ভালো উদ্যোগ নেওয়া হয়। বললেন, ‘সবকিছুতেই আমরা যেন সহযোগিতা পাই। আশা করি নতুনভাবে আমাদের স্পোর্টস আরও জাগরণ তৈরি করবে এবং আমরা ভালো ফল করব।’
বাংলাদেশ হকিতে পুষ্কর খীসা মিমো অভিজ্ঞ খেলোয়াড়। এই প্রথম তিনি ভোট দিতে যাচ্ছেন। আগে সেভাবে তিনি সময় পাননি ভোটকেন্দ্রে যাওয়ার। রাঙামাটির ভোটার পুষ্কর চান, তাঁর এলাকায় যোগ্য ব্যক্তি জনগণের প্রতিনিধি হবেন জাতীয় সংসদে, ‘অবশ্যই একজন ভালো, একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত হোন, এটাই প্রত্যাশা থাকবে। প্রত্যাশা হলো, যেন দেশটা সুন্দরভাবে গড়া যায়, একটা বৈষম্যবিরোধী, দুর্নীতিমুক্ত দেশ হয়। যার মাধ্যমে ভালো কাজ হবে, তাকেই আমরা সাপোর্ট করব।’
হকির হামজা আমিরুল ইসলাম ফরিদপুর-৩ আসনের (ফরিদপুর সদর উপজেলা) ভোটার। তিনিও পুস্করের মতো প্রথমবার ভোট দিতে যাবেন আজ। তবে এটি নিয়ে কোনো বিশেষ অনুভূতি কাজ করছে না তাঁর, ‘আমার মধ্যে বাড়তি কোনো উন্মাদনা কাজ করছে না। তবে এবারই প্রথম ভোট দেব। কাল (আজ) যেকোনো এক ফাঁকা সময়ে নির্বাচন কেন্দ্রে যেতে পারি।’

মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
১ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে
এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও স্বস্তিতে থাকার উপায় নেই স্বাগতিকদের। দারুণ বোলিংয়ে তাদের ওপর ছড়ি ঘুরাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে চালকের আসনের বাবর আজমের দল।
৩ ঘণ্টা আগে