নড়াইল
নড়াইল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা সংস্কৃতি, ক্রীড়া ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে...

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা
গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য সিয়াম (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, ‘সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’।

নড়াইলে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল, স্বর্ণালঙ্কার লুট
বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস জানান, ভোররাতে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি তাঁর।

খাদ্যপণ্যে রং, ওজনে কম দেওয়ায় জরিমানা
নড়াইলে খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ার অভিযোগে তিন বেকারি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।










