Ajker Patrika

নড়াইলে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল, স্বর্ণালঙ্কার লুট

নড়াইল প্রতিনিধি
নড়াইলে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল, স্বর্ণালঙ্কার লুট
নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাসের বাড়ি। ছবি: আজকের পত্রিকা

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় একটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

রোববার (১ নভেম্বর) ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস ও তাঁর ভাই প্রকৌশলী মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।

বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস জানান, ভোররাতে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি তাঁর।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে বসবাস করলেও দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে একত্র হয়েছিলেন। উৎসব উপলক্ষে সবার সঙ্গে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষে তল্লাশি চালিয়ে এসব মালামাল নিয়ে যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত