Ajker Patrika

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা
সিয়াম। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য সিয়াম (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, ‘সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’।

আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার আলমগীর মাঝির ভাড়া বাসা থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিয়াম নড়াইল জেলার কাশিয়াল এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে শ্রীপুরের বহেরারচালা এলাকায় বসবাস করতেন। স্থানীয় পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হন তিনি।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সিয়ামকে বাসায় রেখে তাঁর মা গার্মেন্টসে যান। দুপুরের দিকে সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়ি ফিরে ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর পড়ার টেবিল থেকে চিরকুটটি পাওয়া যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত