
বরিশালের মুলাদীতে চাঁদা না দেওয়ায় হিজলা নৌ পুলিশের সদস্যরা জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক জেলে নিখোঁজ হয়ে পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হন। ঘটনার প্রতিবাদে জেলেরা বিক্ষোভ ও নৌ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে হিজলা নৌ পুলিশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কারণে আটকা পড়েছে যাত্রীবাহী তিনটি লঞ্চ। আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই হঠাৎ ঝড়ের কারণে লঞ্চগুলো আটকা পড়ে। ঝড়ে তিনটি লঞ্চ আটকা পড়ার বিষয়ে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার (মেঘনাসংলগ্ন) মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির

‘তাদের বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য এবং একজন নৌকার মাঝি গুলিতে আহত হয়েছেন।

নিষেধাজ্ঞা অমান্য করে রাতে চলাচল করা ছয়টি বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় বাল্কহেডের সুকানি, শ্রমিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চাঁদপুরে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার এলাকা থেকে এসব বাল্কহেড জব্দ ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।