
সুন্দরবনের করমজল এলাকায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পড়া একটি পর্যটকবাহী জাহাজ থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে দেশি-বিদেশি ৪৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আজ রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১ জানুয়ারি ‘Pirates of Sundarban’ নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির তলদেশে ছিদ্র সৃষ্টি হয় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে।
দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জাহাজে থাকা এক পর্যটক কোস্ট গার্ডকে জানালে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে দুজন চীনা নাগরিকসহ নারী ও শিশু মিলে মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়।
এ ছাড়া নৌ পুলিশের সহায়তায় আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার...
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, সড়ক পাকাকরণ প্রকল্পের তদবির ও সংশ্লিষ্ট খরচের কথা বলে এ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো টাকা গ্রহণ করেননি।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে
২ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে বৃক্ষরোপণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়
৩ ঘণ্টা আগে