
পটুয়াখালীর মহিপুরে যৌথ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আলিপুর-মহিপুর মৎস্য বন্দরসংলগ্ন এলাকায় এই অভিযান চালায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। আজ শুক্রবার নিজামপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদপ্তর ও কুয়াকাটা নৌ পুলিশের সমন্বয়ে পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর-মহিপুরসংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দ ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোট ও আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জেলেদের কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস পর মোহাম্মদ ফারুক (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার আজিজুল হকের ছেলে। তিনি ধর্ষণের ঘটনার ৩ নম্বর আসামি।
১২ মিনিট আগে
সুপ্রিম কোর্টের কর্মচারী কামাল উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি বাথরুমের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি লাগানো অবস্থায় তাঁর লাশ ঝোলানো ছিল। পরে খবর পেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন ও পুলিশ গিয়ে...
৪২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের একজন মেহেদী হাসান জনি (২২)। যিনি আজ সোমবার ঢাকার বিমানবন্দরে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। অপরজন রাকিব হোসেন (২২)। যিনি কলেজে পড়াশোনার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ শিখছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের ফয়’স লেক প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও সোনিয়া নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে খুলশী থানাধীন এলাকাটি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে