
মৎস্যজীবীদের ছয় দফা দাবি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামীতে নির্বাচিত সরকার আসবে, অর্থাৎ দলীয় সরকার আসবে। আপনারা এমন প্রার্থীদের ভোট দেবেন, যাঁরা আপনাদের দাবি পূরণ করবেন। প্রার্থী বড় দলের না ছোট দলের—তা মুখ্য নয়। যে প্রার্থী আপনাদের হয়ে কথা বলবে, সেই প্রার্থী যেন আপনাদের প্রতিনিধি হতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ১২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে আলাদা ব্যাংক প্রতিষ্ঠা; বছরের ছয় মাসে ৬০ কেজি চাল (প্রতি মাসে) ও নগদ দুই হাজার টাকা বরাদ্দ করা; কোনো জেলে মারা গেলে তাঁর পরিবারকে পুনর্বাসনের জন্য এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া; কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে মৎস্যজীবী সমিতি থেকে মনোনীত মাঝিকে রাখাসহ ছয় দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
মাছ সংরক্ষণের গুরুত্ব এবং নিষেধাজ্ঞার সময়কাল নিয়ে উপদেষ্টা বলেন, নদীতে প্রাপ্ত মাছ প্রকৃতি থেকে পাওয়া—আল্লাহর দান। এই মাছগুলোকে রক্ষা করতে হয়। ডিম পাড়ার সময় দিতে হয় এবং ছোট মাছকে বড় হওয়ার সুযোগ দিতে হয়। এ জন্যই নিষেধকালীন সময় ঘোষণা করা হয়।
মাছ ধরার ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা বলেছেন ২২ দিনের পরিবর্তে ১১ দিন করতে। কারণ, ভারত এটি করেছে। ভারত কী করছে বা না করছে—এই নীতি না। বরং কোস্ট গার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনীর দায়িত্ব হলো ভারতের জেলেরা যেন বাংলাদেশে এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে, তা বন্ধ করা। আমরা ইলিশ মাছের প্রজননের সময়টি আশ্বিনের পূর্ণিমা ধরে অনেক গবেষণা করে এবং জেলে প্রতিনিধিদের সম্মতি নিয়ে নিষেধাজ্ঞার এই সময় ঘোষণা করেছি।’
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. বাবুল মীরের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন প্রমুখ।

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো বলছে, গত ফেব্রুয়ারিতেই এ বিষয়ে গণভোট হয়ে গেছে। এখন সরকার নতুন একটা গণভোট করে আগের গণভোটের রায়কে বাতিল করার চেষ্টা করছে।
১০ ঘণ্টা আগে
কৃষির বেশ কয়েকটি প্রকল্পের পরিচালক (পিডি) বদলে তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দুটি সংস্থা। পিডি বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১১টি প্রকল্প ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি প্রকল্প। একসঙ্গে এত প্রকল্প পরিচালক পরিবর্তন নিয়ে কৃষিমন্ত্রী...
১৩ ঘণ্টা আগে
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
১৪ ঘণ্টা আগে
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
১৪ ঘণ্টা আগে