
কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মরদেহ। চর ধূলাসার এলাকার ভাঙা নামের এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ।
এ সময় ওই ব্যক্তির পরনে কালো টি-শার্ট ও কালো হাফ প্যান্ট ছিল। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, লাশটি কয়েক দিন আগে সমুদ্রে ডুবে নিখোঁজ কোনো জেলের হতে পারে। এর আগে গত শনিবার (২৩ আগস্ট) সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরনে কালো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল।
এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
৪ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৪ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
৪ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
৪ ঘণ্টা আগে