বরিশালের মেহেন্দীগঞ্জে লতা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হিজলা নৌ পুলিশ ও কাজিরহাট থানার উপপরিদর্শক মো. মাহমুদ জানান, আজ বিকেলে লতা নদীতে ৩৫-৩৬ বছরের এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ ফাঁড়ি ও থানায় খবর দেয়। পরে নৌ পুলিশ লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে হাসপাতালের মর্গে পাঠায়।
কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধারের ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
৮ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে চার দিনের মধ্য দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের...
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে ভুট্টাখেতে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনিতে একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন ‘যুবফোরামের’ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে