
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারালে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যায়। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নরসিংপুর ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি বক্তাবলী ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে পৌঁছালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ স্টার্ট হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে রিকশাভ্যানচালক স্বাধীন (২৫) ও মাসুদ নামের দুজন দুর্ঘটনার পর নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে ঘটনাস্থল থেকে স্বাধীন ও মাসুদের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর ফেরির কয়েকজন যাত্রী ও চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ‘ফেরিতে থাকা ট্রাকটি হঠাৎ নিজে থেকেই স্টার্ট হয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে ফেরির রেলিং ভেঙে যানবাহনগুলো নদীতে পড়ে যায়। এই ঘটনায় একজন হাসপাতালে মারা গেছেন এবং পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার...
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, সড়ক পাকাকরণ প্রকল্পের তদবির ও সংশ্লিষ্ট খরচের কথা বলে এ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো টাকা গ্রহণ করেননি।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে
২ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে বৃক্ষরোপণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়
৩ ঘণ্টা আগে