নিরব

নিরব আসছেন গোলাপ হয়ে
নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।

নিরব-স্পর্শিয়ার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ
গ্রামের এক সাধারণ মেয়ে হতে চায় বিমানের পাইলট। তার সেই স্বপ্নপূরণের গল্প ঘিরে তৈরি হয়েছে ‘সুস্বাগতম’। বানিয়েছেন শফিকুল আলম। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। ২৪ মে সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বনবিথী মুভিজ। ১৫ মে পোস্টার

সিনেমার ফাঁস হওয়া দৃশ্যে অনন্ত জলিলকে নিয়ে ট্রল, ‘নিচু মানসিকতা’ বললেন নির্মাতা
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে চলছে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং। আর সেখান থেকে সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও ট্রল। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, সাদা স্যান্ডু গেঞ্জি ও হাফ প

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।












