নিরব এখন ব্যস্ত ‘ক্যাসিনো’ নিয়ে। দিনের পর দিন সময় দিচ্ছেন ডাবিংয়ে। যত দ্রুত সম্ভব সিনেমাটির কাজ শেষ করে মুক্তির ঘোষণা দিতে চান পরিচালক সৈকত নাসির। এরই মধ্যে সিনেমার পোস্টার দেখা গেছে অনলাইনে। একটি ট্রেলার নির্মাণ করছেন নির্মাতা। নিরব জানিয়েছেন, ট্রেলার দেখে দর্শক মুগ্ধ হবেন। নিরবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। ক্যাসিনোতে নিরব-বুবলী জুটিকে দারুণ মানিয়েছে।
গতকাল নতুন সিনেমার ঘোষণা দিলেন নিরব। গত অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য পাকা কথা হয়েছে তাঁর। সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশিদ। প্রযোজনাও করছেন তিনি। সিনেমার নাম ‘জয় বাংলার ধ্বনি’। মুক্তিযুদ্ধবিষয়ক এই সিনেমায় নিরবের বিপরীতে রয়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি ২০১৯ সালে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছেন। তাঁর অভিনীত নুহাশ হুমায়ূনের ‘মশারি’ নামের স্বল্পদৈর্ঘ্যটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
সময়ের জনপ্রিয় অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন নিরব। সুনেরাহর সঙ্গে জুটি বাঁধলেন এই প্রথম। ‘জয় বাংলার ধ্বনি’ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি মনে করি, দেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমায় অভিনয় করতে পারা যেকোনো শিল্পীর জন্য গর্বের। তার ওপর সেটি যখন সরকারি অনুদানের সিনেমা হয়, তখন প্রাপ্তি আরও বেড়ে যায়। কেননা অনেক বিচার-বিবেচনায় একটি সিনেমাকে সরকারি অনুদান দেওয়া হয়। তাই প্রাথমিক পর্যায়েই ধরে নেওয়া যায়, এটা একটা ভালো গল্পের সিনেমা হবে। আমরা এরই মধ্যে গল্প ও নির্মাণ বিষয়ে আলোচনা করেছি। মুক্তিযুদ্ধবিষয়ক চমৎকার একটি গল্প দেখতে পাবেন দর্শক।’
সুনেরাহ বলেন, ‘অভিনয়ের জন্য প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার পেয়েছি। তাই দেখে-শুনে সিনেমায় অভিনয় করছি। দর্শক যেন আশাহত না হন আমার কাজে। এটিও তেমন একটি সিনেমা, যেখানে সুযোগ রয়েছে ভালো অভিনয়ের, ভালো একটা গল্প বলার।’
নিরবের কাছ থেকে জানা গেল, ১৬ সেপ্টেম্বর এই সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। আর সুনেরাহ সাইন করেছেন চলতি মাসের ৯ তারিখে। এরই মধ্যে সিনেমার শুটিংয়ের তারিখ নির্ধারিত হয়েছে। ২০ থেকে ২৬ অক্টোবর এবং ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে শুটিং। শুটিং হবে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫