কয়েক দিন আগে কলকাতায় বেড়াতে গিয়েছেন চিত্রনায়ক নিরব। সেই সুযোগে ঘুরে এসেছেন সিনেমা হল থেকে। দেখেছেন শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সিনেমা দেখে ভীষণ উচ্ছ্বসিত নিরব। কলকাতায় যে কেবল ঘুরে বেড়াচ্ছেন নিরব, তা নয়। এই সুযোগে সেরে নিচ্ছেন সিনেমা নিয়ে আলোচনা। ২৬ জানুয়ারি নিরব গেলেন অভিনেত্রী ঋতুপর্ণার বাড়িতে। একসঙ্গে সময় কাটালেন, গল্প করলেন আর আলোচনা সারলেন নিজেদের নতুন সিনেমা ‘স্পর্শ’ নিয়ে।
দীর্ঘদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। ‘স্পর্শ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। নায়কের চরিত্রে আছেন নিরব, নায়িকা কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের আরিয়ানা জামানও থাকছেন এই সিনেমায়। গত বছর নভেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসে সিনেমাটির।
ঋতুপর্ণার বাড়িতে গেলে নিরবকে অভ্যর্থনা জানান অভিনেত্রী। দুজনেই কথা বলেন ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে। এরপর দুই বাংলার দর্শকদের জন্য একটি ভিডিও বার্তা দেন তাঁরা। ঋতুপর্ণা বলেন, ‘ভারত আর বাংলাদেশের বিভাজনটা আমি একদম মানি না। আমার মনে হয় আমরা সবাই এক। সে জন্য স্পর্শটা এখানে অনেক গভীর। যে সিনেমাটি আমরা করতে চলেছি বা করছি, সেটা একটা গভীর সম্পর্কের গল্প। নিরব তো সুপারস্টার বাংলাদেশের, আর এই দেশটার সঙ্গে আমারও ভীষণ ভালো সম্পর্ক। তাই যখনই বাংলাদেশের ছবির কথা হয়, আমি কখনোই না বলতে পারি না।’
জানা গেছে, স্পর্শ সিনেমার শুটিং, সিনেমা নিয়ে নিজেদের প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কথা হয়েছে বেশি। সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী, অনেক সুপারহিট সিনেমা যাঁর ঝুলিতে রয়েছে, তাঁর সঙ্গে কাজ করছি; খুবই ভালো লাগছে। কলকাতার যাঁরা দর্শক আছেন, তাঁদের কাছে আমার অনুরোধ থাকবে সিনেমাটি দেখার জন্য।’
নিরবের এই কথার রেশ ধরে ঋতুপর্ণা আরও বলেন, ‘বাংলাদেশে বহু সুপারহিট ছবিতে, সুপারহিট নায়কের সঙ্গে কাজ করেছি। এই যে দীর্ঘ সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, আমি এটাকে সত্যিই লালন করি।’
‘স্পর্শ’ ছবিটি প্রযোজনা করছে ঢাকার অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। তবে সিনেমার শুটিং কিংবা মুক্তির তারিখ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। একটি সূত্র জানিয়েছে, সিনেমার কাজ চলছে, শিল্পীদের শিডিউলও নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাবেন নির্মাতারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫