নিয়মনীতির জটিলতায় কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ থেমে ছিল। বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। বানাচ্ছেন অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। সিনেমার নাম ‘স্পর্শ’। এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা। একজনের নাম জানা গেছে আগেই। তিনি ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত। আরেকজন নায়িকা হিসেবে জানা গিয়েছিল বাংলাদেশের জেসিয়ার নাম। সম্প্রতি সিনেমার কাজে ভারত ঘুরে এলেন নিরব।
দিলেন নতুন তথ্য। বাংলাদেশ থেকে নায়িকা হিসেবে অভিনয় করছেন না জেসিয়া। বরং নতুন করে যুক্ত হয়েছেন টিভি অভিনেত্রী আরিয়ানা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।
স্পর্শ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের সুন্দর একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাব।’
নিরবের সঙ্গে জুটিবাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে আমার নায়ক হিসেবে পেয়েছি। আশা করি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’
এ প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে নির্মাতারা কাজ এগিয়ে নিয়েছেন অনেক দূর। আমাদের টিমে নতুন নায়িকা হয়ে যোগ দিয়েছে আরিয়ানা। আমাদের সবার প্রত্যাশা ও খুব ভালো করবেন।’
বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে ‘স্পর্শ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫