বিরতি কাটিয়ে আবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। ‘স্পর্শ’ নামের সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করবেন নিরব। গতকাল জানা গেল নিরবের নায়িকার নাম। পশ্চিমবঙ্গের ঋতুপর্ণা হচ্ছেন নিরবের নায়িকা। এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘অনেক দিন পর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। অনেক ভালো লাগছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে সিনেমাটি।’
স্পর্শ সিনেমার গল্প নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘সম্পর্কের নানা রকম দিক থাকে। সম্পর্ককে তাই সব সময় একভাবে বা একই নামে ব্যাখ্যা করা যায় না। সেই গল্পই বলবে এই সিনেমা।’
ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় আরেক নায়িকার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। এর আগে এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর নিরব জানান, ‘অনেক দিন পর যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’
বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে স্পর্শ। জানা গেছে, এ মাসের শেষের দিকেই শুরু হবে সিনেমার কাজ। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত।
নিজের অনুভূতি জানিয়ে অভিনন্দন দত্ত বলেন, ‘ওটিটির কারণে আমরা বাংলাদেশের কাজ দেখতে পারছি। তারা খুব ভালো করছে। আমার কাছে মনে হয় একসঙ্গে কাজ করতে পারলে সেটা আরও ভালো হবে।’
অনন্য মামুন বলেন, ‘আশা করছি, দুজনে মিলে ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। এই সিনেমাটি দিয়ে আবারও দুই বাংলাকে এক সুতোয় গাঁথার চেষ্টা থাকবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫