আজ শনিবার ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুরের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। হঠাৎ করে ঢাকায় উড়ে আসার উপলক্ষ তাঁর নতুন সিনেমা ‘স্পর্শ’। আজ সন্ধ্যায় যৌথ প্রযোজনার সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নিতেই ঢাকায় আসেন তিনি।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল থেকে সিনেমাটির বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হবে। এর আগে কলকাতায় দৃশ্যধারণের মাধ্যমে সিনেমাটির নির্মাণ শুরু হয়।
‘স্পর্শ’ ছবিটি প্রযোজনা করছে ঢাকার অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। সিনেমাটি পরিচালনা করছেন ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। ঋতুপর্ণার পাশাপাশি এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের খরাজ মুখার্জি।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক। এতে সহ অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এই সিনেমা ওই বছরই শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে। এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ সিনেমার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা। বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কলকাতার এই অভিনেত্রী।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৮ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৮ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৮ ঘণ্টা আগে