
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান।
তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৭ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৭ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৭ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে