গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে চলছে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং। আর সেখান থেকে সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও ট্রল। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, সাদা স্যান্ডু গেঞ্জি ও হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন অনন্ত জলিল, ইমন, সাঞ্জু এবং শিপন। এর মধ্যে উচ্চতা বাড়াতে স্তূপকৃত মাটির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনন্ত জলিলকে।
সেই ছবি নিয়ে আলোচনা ও ট্রলের বিষয়ে কথা হয় সিনেমাটির নির্মাতা রাজীব বিশ্বাসের সাথে। তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন, এ ধরনের কাজে তিনি মর্মাহত হয়েছে। উচ্চতা ও গায়ের রং নিয়ে কাউকে সমালোচনা করাকেও নিচু মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেছেন তিনি।
রাজীব বিশ্বাসের কথায়, ‘দেখুন একটি সিনেমার শুটিংয়ে অনেক কিছুই হয়ে থাকে। সেগুলো নিয়ে কেন আলোচনা হবে? আলোচনা-সমালোচনা হবে নির্মাণের পর। নির্মাতা হিসেবে অবশ্যই আমাকে তা হজম করতে হবে। কিন্তু এই বিষয়টি যা হয়েছে তা সমালোচনা কিংবা ট্রল নয়, একজন মানুষের দুর্বলতা নিয়ে এমন আলোচনা আমাদের নিচু মানসিকতার পরিচয়।’
রাজীব আরও বলেন, ‘শিল্পীদের ডেডিকেশন নিয়ে আপনি প্রশংসা না করুন। অন্তত এমন কাজে তাঁদের মনোবল ভাঙবেন না। এটা স্রেফ অন্যায়।’
শুটিং থেকে ছবিটি ফাঁস হওয়ার বিষয়ে রাজীব বিশ্বাস বলেন, ‘দেখুন এখন সেটে ৪০০ জন জুনিয়র আর্টিস্ট, ৫০ জন প্রধান আর্টিস্ট ও ১৫০ জনের বেশি টেকনিক্যাল টিম নিয়ে আমি কাজ করছি। সবার হাতেই তো স্মার্ট ফোন আছে। আমরা যথেষ্ট সচেতন থাকার পরও যিনি এই কাজটি করেছেন তিনি কাজটি ঠিক করেননি।’
গত বছর শেষের দিকে এই সিনেমার শুটিং হয় এফডিসিতে। এরপর থেকে এর শুটিং হচ্ছে ফিল্ম সিটিতে। রাজীব বিশ্বাস জানিয়েছেন, এরপর আবার ঢাকায় ফিরে শুটিং শেষে মোংলা ও চট্টগ্রাম বন্দরের শুটিং করা হবে। এরপর বিদেশের শুটিং হওয়ার কথা রয়েছে।
‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটিতে অভিনয় করছেন—অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা। আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।
ঐতিহাসিক ঘটনায় ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ছবি নির্মাণের দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ও বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম
২৫ মিনিট আগে
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিন
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের...
১ দিন আগে