মাঝে অনেকটা সময় চিত্রনায়ক নিরব হোসেনকে দেখা গেছে বড় চুল ও গালভর্তি দাড়িতে। এই লুকে সিনেমার শুটিংও করেছেন তিনি।গতকাল হঠাৎ করেই নিরবকে পাওয়া গেল ছোট চুল, সঙ্গে ক্লিন শেভে। এ পরিবর্তনের পেছনে রয়েছে পেশাগত দিক। নতুন যে সিনেমায় নিরব কাজ করছেন, সে চরিত্রের প্রয়োজনেই এত দিনের শখের চুল ও দাড়ি বিসর্জন দিয়েছেন তিনি। শফিকুল আলমের পরিচালনায় ‘সুস্বাগতম’ সিনেমায় এমন লুকে দেখা যাবে নিরবকে।
বর্তমানে রাজবাড়ীতে চলছে সুস্বাগতম সিনেমার দ্বিতীয় লটের শুটিং। সেখান থেকেই নিজের নতুন লুকের কথা জানালেন নিরব। নতুন এ সিনেমায় হাসান চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় নিজের লুক নিয়ে তিনি বলেন, ‘সুস্বাগতম সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি।’
নিরব আরও জানান, গত মাসে ঢাকায় শুরু হয় সুস্বাগতম সিনেমার শুটিং। এতে নিরবের বিপরীতে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে নিরব-স্পর্শিয়া জুটিকে। সুস্বাগতম সিনেমায় একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। এক মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে তৈরি হচ্ছে সিনেমাটি।
এবার ঈদে মুক্তি পেয়েছে নিরবের ‘ক্যাসিনো’। সৈকত নাসিরের পরিচালনায় এতে নিরবের বিপরীতে আছেন শবনম বুবলী। অন্যদিকে এবার ঈদে দীর্ঘদিন পর ঈদের নাটকে দেখা দিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। মাবরুর রশীদ বান্নাহর ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’ নাটকে মুশফিক ফারহানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫