নগরকান্দা

ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের দাবি, ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি সংগঠনটির। তবে মহাসড়কে মিছিলের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন, মানবপাচারকারীদের গুলিতে আমরা তাঁকে হারিয়েছি। এই মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে। যে কোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে। কারণ তাঁরা দেশের শত্রু, জনগণের শত্রু...

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। জুমার নামাজের পর নগরকান্দা পৌরসভার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে এ সংঘর্ষ হয়।

মানব পাচার চক্রের ফাঁদে নিঃস্ব ফরিদপুরের ১৫ পরিবার, ভুক্তভোগীদের মানববন্ধন
ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দিঘরে নির্যাতন ও মুক্তিপণ আদায় চলছে। আর এর শিকার হচ্ছেন তরুণেরা। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েও প্রাণে বেঁচে ফিরতে পারছেন না আর। এদিকে অর্থ, ভিটেমাটি আর আপনজন হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। এই অবস্থায় আজ বুধবার ‘মাফিয়া চক্রের বিচার ও টাকা ফেরতের দাবিতে’ বেল












