ট্রেন দুর্ঘটনা

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত যুবক
খুলনার আড়ংঘাটা এলাকায় ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে আড়ংঘাটা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বর্ণনা দিলেন যাত্রী
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী জানিয়েছেন, কীভাবে মুহূর্তের মধ্যে স্বাভাবিক একটি ট্রেনযাত্রা পরিণত হয়েছিল মৃত্যুর বিভীষিকায়। সেবাস্তিয়ান হেরেরো (৪৬) নামের ওই যাত্রী বলেছেন, দুর্ঘটনার পর ট্রেনের বিধ্বস্ত বগি থেকে বেরিয়ে আসা মানুষের আর্তনাদ ও মরদেহের দৃশ্য তাঁকে গভীরভাবে নাড়া

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। পাওয়ার কারসহ ১১টি বগি রেখেই ইঞ্জিনের সঙ্গে তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। পরে মেরামত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিঘ্ন
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়েছে রাজশাহী-ঢাকা রেলপথে। এ দুর্ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় এ রুটের কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।











