Ajker Patrika

রাজবাড়ীতে হেডফোন কানে দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে হেডফোন কানে দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে ট্রেনের ধাক্কায় সাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ফুটবল মাঠ এলাকায় ভাটিপাড়া থেকে কালুখালী যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির মৃধা জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসে। কানে হেডফোন থাকায় ট্রেনের হুঁইসেল শুনতে না পাওয়ায় তিনি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত