Ajker Patrika

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২০: ২০
স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
ছবি: এএফপি

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে দুটি হাই-স্পিড (দ্রুতগতির) ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের মোরো ও অর্গাজ এলাকার মধ্যবর্তী স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারপ্রধান এমিলিয়ানো গার্সিয়া-পেজে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত প্রায় ৬৪ জনের মৃত্যুর তথ্য পেয়েছি, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।’ এর আগে প্রাথমিকভাবে ৩১ জনের প্রাণহানির কথা জানানো হয়েছিল।

স্পেনের প্রধান রেল পরিচালনকারী সংস্থা ‘আদিফ’ জানিয়েছে, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত একটি ট্রেন এবং বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইরিওর ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিয়া রুটে যাতায়াত করছিল।

কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী এবং একটি শিশু ছিল।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে উক্ত রুটে চলাচলকারী সব ট্রেন নিকটস্থ বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে এবং রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কী কারণে দ্রুতগতির ট্রেন দুটির মধ্যে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু হলেও সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত