
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া প্রায় ১৮টি মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন ওই রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারা বাজার এলাকায় সুজন মিয়ার গুদামে অভিযান চালানো হয়। গুদামটি থেকে ৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ ওই জালের মূল্য প্রায় ২০ লাখ টাকা।