
স্বামী কারাগারে বন্দী। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একমাত্র ছেলে। এমন পরিস্থিতিতে স্বামীকে সন্তানের মুখ দেখানোর জন্য আকুতি জানান স্ত্রী। মানবিক কারণে এতে সাড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।
আজ রোববার (৩ মে) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এই বন্দী শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ পেয়েছেন। সন্তানের নিথর দেহ ছুঁয়ে দেখে চোখের পানি ফেলেছেন।
এই বন্দীর নাম দুলাল মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২০ সাল থেকে তিনি রাজশাহী কারাগারে রয়েছেন। তিনি কারাগারে থাকায় সংসার চালাতেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ (২৩)। সেই ছেলে গতকাল শনিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আব্দুল্লাহ মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কয়েদি দুলালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহীর হাসপাতালে ছেলে আব্দুল্লাহর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, মরদেহ বাড়ি নেওয়ার আগে তাঁরা কারাফটকে আনতে চান। দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য তাঁরা অনুরোধ জানান।
এরপর তাৎক্ষণিকভাবে আল মামুন বিষয়টি কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন্স) জানান। তাঁর মৌখিক নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাফটকে আনলে কয়েদি দুলালকে দেখানোর ব্যবস্থা করা হয়। প্রায় ১০ মিনিট তিনি সন্তানের মরদেহের পাশে থাকেন।
কারাফটকের সেই দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ছেলের নিথর দেহ দেখে নিজেকে সামলে রাখতে পারেননি দুলাল। অঝোরে কাঁদতে থাকেন তিনি। উপস্থিত কারারক্ষী ও স্বজনদের অনেকেই এই মর্মস্পর্শী দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে আব্দুল্লাহর মরদেহ গ্রামে নেওয়া হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৪ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
৭ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
৯ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৩ মিনিট আগে