
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে হওয়া প্রায় ১৮টি মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তার আকাশ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পেতেন না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘আকাশ বিভিন্ন শিল্পকারখানায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হরতকীতলা জঙ্গল এলাকা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে