চাঁদপুর বাংলাদেশের একটি নদীবিধৌত জেলা, যা বিশেষ করে ইলিশ মাছের জন্য সারা দেশে পরিচিত। পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল চাঁদপুরের তিন নদীর মোহনা ঘিরে গড়ে উঠেছে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রা। এই ট্যাগ পেজে হাইমচর, কচুয়া, শাহরাস্তি, চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা এবং জেলার গুরুত্বপূর্ণ সব খবর একসঙ্গে পাওয়া যাবে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাইসহ দুজন। ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...