চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
নাদিয়া আক্তার স্থানীয় মুন ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল রোববার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শিশুটির দাদা বাচ্চু মিয়া জানান, দুপুরে বাড়িতে ফেরার পর কিছু সময়ের মধ্যে নাদিয়াকে আর দেখা যায়নি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ব্যাপক খোঁজাখুঁজি করে। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেন।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির জুতা ভাসতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে নাদিয়ার লাশ উদ্ধার করেন তার দাদা বাচ্চু মিয়াসহ স্বজনেরা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, শিশুর লাশ উদ্ধার হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
৩০ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১ ঘণ্টা আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
১ ঘণ্টা আগে