খুলনা বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ১০টি জেলার সমন্বয়ে গঠিত। খুলনা জেলা শিল্প ও বন্দরনগরী হিসেবে পরিচিত। যশোর ও কুষ্টিয়া ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ। বাগেরহাট সুন্দরবন অঞ্চলের জন্য বিখ্যাত। সাতক্ষীরা উপকূলীয় ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল কৃষিনির্ভর অঞ্চল হিসেবে পরিচিত। এছাড়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী জেলা হিসেবে গুরুত্বপূর্ণ। এই জেলাগুলো মিলিতভাবে খুলনা বিভাগের অর্থনীতি, কৃষি ও পর্যটনকে সমৃদ্ধ করে।

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হয়েছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।

রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাঁর ওপর হামলা চালায়।