খুলনা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা শিল্প, বাণিজ্য, নদী ও সমুদ্রপ্রবেশপথের জন্য পরিচিত। জেলার বিভিন্ন খবর, প্রশাসনিক তথ্য, উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় ঘটনা জানতে এই পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে। এছাড়া খুলনা জেলার পাইকগাছা, ফুলতলা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, দাকোপ ও কয়রা উপজেলা ও এলাকায় ঘটে যাওয়া খবরও এখানে পাওয়া যাবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও দেশের বাজারে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।

খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি বেড ২০ হাজার টাকা করে মোট ৩০টি বেড কিনতে ব্যয় হয়েছে ৬ লাখ টাকা।

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল ওরফে আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারপিট...