Ajker Patrika

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় (২৬) নামে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের এফ-৮৫ নম্বর বাড়ির ছয়তলা থেকে উৎস রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন এবং আর্থিক দেনায় জর্জরিত ছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না, আজও একজনকে বিদায় দিয়েছি: শিক্ষামন্ত্রী

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত