চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা, যা কৃষি, আম-লিচু চাষ এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রার জন্য প্রায়ই আলোচনায় আসে। জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় ঘটনা, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার
খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ঘটনাস্থলে পৌঁছান রেলওয়ের একটি প্রতিনিধি দল। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃহস্পতিবারের মধ্যে একটি দাবি পূরণের

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এর আগে ক্ষুব্ধ লোকজন তাঁকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থান

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পাসের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিবাহিত হয়েও শাহজাহান খানের ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন বিতর্কের মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি।

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। হিসাবরক্ষণ অফিসের কাজ ও ডেটা এন্ট্রির খরচ দেখিয়ে শিক্ষকপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষক।












