আশুলিয়া

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়
টানা পাঁচ দিনের শ্রমিক অসন্তোষের পর সাভারের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আশুলিয়ার শিল্পাঞ্চলে এখনো কাটেনি অস্থিরতা। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত কয়েক দিনের আন্দোলনের জেরে আশুলিয়ায় শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

শ্রমিক আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা
ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষের জেরে আজ সোমবার ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, কালো তালিকাভুক্ত না করাসহ তিন দফা দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি

আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সোমবার সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।










