
ঢাকার সাভারের আশুলিয়ায় যৌথ অভিযান চালিয়ে ১০ মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা বড়ি, গাঁজা ও মদ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করার পর আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আশুলিয়ার জামগড়া সেনাক্যাম্প। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় কয়েকটি ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি বিদেশি পিস্তল ও ৮টি গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি দেশি অস্ত্র, প্রায় সাড়ে ৩ হাজারটি ইয়াবা বড়ি, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশি মদ ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অভিনেতা এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)। এ ছাড়া আরও একটি অভিযানে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রাজশাহীর জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (২৮), আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন বাবুল (৪৫) এবং বগুড়ার ফুলবাড়ী এলাকার গোলাম রাব্বি (১৮)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অবৈধ অস্ত্রের মাধ্যমে কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় প্রভাব বিস্তার করছিল কিছু দুর্বৃত্ত। এরই জেরে একাধিক অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশি অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, যৌথ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করার পর দুপুরে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।

‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনো আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করে নাই।’
১ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
৫ মিনিট আগে
নেত্রকোনা আদালত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩২) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অপহৃত যুবককে এখনো উদ্ধার করা যায়নি।
২৫ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতির মামলায় ১১ জনের নামে চার্জশিট দাখিলের পর তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার স্পেশাল (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
২৯ মিনিট আগে