দুর্ভেদ্য ভাবলেও ঝুঁকি তৈরি হয়েছে আইফোনের বেশ কয়েকটি মডেলে—বিষয়টি নিশ্চিত করেছেন গবেষকেরা। অ্যাপলের এ১২ ও এ১৩ বায়োনিক প্রসেসরে চলা মোট ৭টি মডেলে গুরুতর নিরাপত্তা দুর্বলতার সন্ধান পেয়েছেন তাঁরা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্যারাডাইম শিফটের গবেষকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য বিশেষজ্ঞদের মতে, সাধারণ ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক ঝুঁকি কম। কারণ,
দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে এই আক্রমণ চালানো অসম্ভব। এর জন্য ডিভাইসটি সশরীরে হামলাকারীর হাতে থাকতে হবে।
উদ্বেগের বিষয় হলো, এই ত্রুটি সফটওয়্যারে নয়, রয়েছে সরাসরি মোবাইল ফোনের যন্ত্রাংশে বা হার্ডওয়্যারে। ফলে প্রচলিত কোনো সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে এটি পুরোপুরি দূর করা সম্ভব নয়। গবেষকদের মতে, ঝুঁকির মধ্যে থাকা মডেলগুলো হলো আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর, আইফোন ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই। ইউএসবিলিটার৮ নামের এই হার্ডওয়্যারের ত্রুটি রয়েছে প্রসেসরের বুটরোম এবং ইউএসবি নিয়ন্ত্রক অংশে। মোবাইল ফোন চালু করার সময় বুটরোমের কোডটি চিপে স্থায়ীভাবে যুক্ত থাকে বলে তা পরিবর্তন করা যায় না। হামলাকারীরা বিশেষ প্রক্রিয়ায় ছোট আকারের কিছু তথ্য প্যাকেট পাঠিয়ে ফোনের সুরক্ষিত মেমোরি অংশে প্রবেশ করতে পারে। ফলে ব্যক্তিগত তথ্য চুরি কিংবা গোপনে নজরদারি সফটওয়্যার স্থাপনের ঝুঁকি তৈরি হয়। তবে নতুন প্রজন্মের প্রসেসরে নকশা পরিবর্তনের কারণে নতুন আইফোনগুলো নিরাপদ।
সূত্র: ডেইলি মেইল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
২৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে